• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ বিএনপির

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

১৫ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও পৌর নির্বাচনের বিভিন্ন কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম শরিফ। তার দাবি, ‘সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করেও আমাদের কোনও এজেন্ট পাইনি।’ বরিবার ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের এসব অভিযোগ করেন ধানের শীষের প্রার্থী শরিফুল ইসলাম শরিফ । সকালে বিভিন্ন ভোটকক্ষে ঘুরে দেখেন তিনি। শরিফের অভিযোগ, আওয়ামী সন্ত্রাসীরা পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। মানুষ ভোট দেওয়া অপেক্ষায় থাকলেও সন্ত্রাসীরা ঘরে ঘরে গিয়ে হুমকি দিয়ে আসছে যাতে কেন্দ্রে না আসে। এরপরও কীভাবে ভোট সম্পন্ন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করে তিনি বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টটদের বের করে দেওয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্বপালন করা ম্যাজিস্ট্রেটরা কোনও ব্যবস্থা নেয়নি। তারা নীরব ভূমিকা পালন করছেন।’ তিনি আরও বলেন, এই সরকার ও নির্বাচন কমিশন কোথাও সুষ্ট ভোট উপহার দিতে পারেনি। এসব তিনি বলেন ‘অবশ্যই আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। আওয়ামী সন্ত্রাসীরা শেষ পর্যন্ত কী করতে পারে তা দেখতে চাই।’ এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন অভিযোগ করে বলেন, পৌরসভার ২১টি কেন্দ্রে ১৯টি কেন্দ্রেই পোলিং এজেন্টের বের করে দিয়েছে আওয়ামীলীগের লোকজন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন