• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৪টি পরিবারের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

১৫ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের চাপাতি গ্রামে অগ্নিকান্ডে ৪টি পরিবারের সর্বস্ব ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমান নিরুপন করা হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার চাপাতি গ্রামের মকবুল হোসেনের খড়িঘর হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে অগ্নিকান্ডে মকবুল ও গিয়াসের কাঁচা বাড়ি এবং রঞ্জু ও হকের পাকা বাড়ি আগুনে পুড়ে নগদ টাকা,হাঁস মুরগী, ধান চাল, কাপড় চোপড় ও বাসন কোসন সহ সর্বস্ব ভস্মিভ’ত হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ও বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমান ৫ লক্ষ টাকা নিরুপন করলেও ক্ষতি ১০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত রঞ্জু জানান, অগ্নিকান্ডে তার নগদ ৪২ হাজার টাকা এবং মকবুল হোসেনের ৩০ হাজার টাকা সহ সর্বস্ব ভস্মিভ’ত হয়। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।তবে পারিবারিকভাবে এ অগ্নিকান্ডের জন্য শক্রুতা বশত: কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের। পঞ্চগড় জেলার উপজেলা বোদা ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন