• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ঐতিহাসিক ৭ মার্চে মেঘনা থানার আনন্দ উদযাপন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :কুমিল্লার মেঘনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আনন্দ উদযাপন করে থানা পুলিশ। রবিবার দ্বিতীয় অধিবেশনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে এই আনন্দ বাংলাদেশ পুলিশ সারাদেশের ন্যায় একযোগে পালন করেন। দিবস টি উপলক্ষে মেঘনা থানা পুলিশ উপজেলার ৫ টি স্থানে মুক্ত মঞ্চ উদ্বোধন,মিষ্টি বিতরণ,  জাতীয় সঙ্গীত পরিবেশন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন সম্প্রচার সহ আরাম আয়েস রেষ্টুরেন্টের হল রুমে আলোচনা সভা করেন।মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদের সভাপতিত্বে ও এস আই আব্দুর রহমান এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার সাবেক উপজেলা চেয়ারম্যান আঃসালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মানিকার চর ইউনিয়ন চেয়ারম্যান হারুনর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিম,  কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম ইটালি, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাষ্টার,  উপজেলা আওয়ামীলীগের ত্রান সম্পাদক সেলিম আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা জাতির জনকের ভাষনের উপর গবেষণা মুলক বক্তব্য প্রদান করেন। পরে কবিতা আবৃতি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন