• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

২ হাজার মানুষের অংশগ্রহণে ঠাকুরগাঁও‌য়ে ঢাকা ম্যারাথন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে অনু‌ষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন ২০২১ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এ‌তে শিক্ষার্থীসহ প্রায় ২ হাজার মানুষ অংশগ্রহণ ক‌রে‌ন। মুজিব বর্ষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আ‌য়োজ‌নে ঢাকা ম্যারাথন ২০২১ অনু‌ষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৯মার্চ) সকালে ম্যারাথনের উদ্বোধন করেন বাংলা‌দেশ আওয়ামীলী‌গের প্রেসি‌ডিয়াম সদস‌্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে.এম. কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হো‌সেনসহ অ‌নে‌কে।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। ম‌্যারাথন‌টি বড় মাঠ থেকে শুরু হয়ে ২ কিলোমিটার অ‌তিক্রম ক‌রে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে, মুজিব বর্ষ চত্বরে বিজয়ী‌দের মা‌ঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, নব‌নির্বা‌চিত মেয়র আঞ্জুমান আরা বেগম বন‌্যা ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এতে ৭ জন তরুন ও ৩ জন তরুনী প্রথম ১০শে থাকায় স্মারক পুরস্কার প্রদান করা হয়।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন