ঢাকা   ১১:১৪:৩৮ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ইট ভাটার মাটির স্তুপে মিললো মূর্তি

Reporter Name
  • Update Time : Sunday, March 14, 2021,
  • 209 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা  টিভি. কম,

মোঃ আকতারুল ইসলাম আক্তার,স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় মাটির স্তুব থেকে একটি কালো পাথরের মূর্তি পাওয়া গেছে।
গতকাল শনিবার (১৩মার্চ) রাতে রানিশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর জে,এম,কে ইটভাটার জমাকৃত মাটির স্তুবে এ মূর্তি পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইটভাটার শ্রমিকরা মাটির স্তুব খুঁড়তেই মূর্তিটি দেখতে পায়। আর মনে করেন এটি লক্ষী নারায়ন অথবা শীব পার্বতীর কষ্টি পাথরের মূর্তি হতে পারে। পরে স্থানীয়রা ৯৯৯- এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।
এ ব্যাপারে রাণীশংকৈল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, একটি ভাটা থেকে কালো পাথরের যুগল মূর্তি ও একটি মূর্তির ছোট ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি