ঢাকা   ১১:১৩:১৭ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : Wednesday, March 17, 2021,
  • 196 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৬ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল:

উন্নয়নশীল পথে দেশের অগ্রসর হওয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৬ মার্চ)মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও আগামী ২৭ এবং ২৮ মার্চ ২ দিন ব্যাপী কর্মসূচি পালন করা হবে।কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকলের সহযােগিতা কামনা করেন জেলা প্রশাসক।

এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগর যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি,ল প্রমুখ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি