ঢাকা   ১০:৩৯:২৯ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত মওদুদ

Reporter Name
  • Update Time : Friday, March 19, 2021,
  • 232 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৯ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দেশ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে মওদুদের মরদেহ তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে পৌঁছায়। এ সময় সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীসহ আপামর জনতা।

উল্লেখ্য, গত ১৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশের খ্যাতনামা আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি