• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় এমপি মিলনকে যুবদলের অভিনন্দন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রাম, ক্ষতিগ্রস্ত ১৪ হাজার বসতঘর ও ১৯৬ কিমি সড়ক শতাধিক কোমলমতি শিক্ষার্থীর জীবনের ঝুঁকি! নওগাঁর রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন এক ‘মরণফাঁদ’ ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ

কারাগারে ফারুক আব্বাসী, এলাকায় আনন্দ মিছিল

নিজস্ব সংবাদ দাতা / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

১ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের আলোচিত নাজমা হত্যাকান্ডের ও অস্ত্র মামলার  মূল আসামি ইউপি  চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসীকে ঢাকা থেকে গত বুধবার গ্রেপ্তার করে পুলিশ আজ  আদালতে হাজির করলে কারাগারে প্রেরণ করে এদিকে তার গ্রেপ্তারের খবর শুনে এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে এলাকাবাসী।  সূত্রে জানা যায় অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃত মূল আসামি ফারুক সরকার কে বৃহস্পতিবার  দুপুর দেড়টায়  আদালতে হাজির করলে এর পূর্বে  কুমিল্লার ৩ নম্বর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শারমিন রিমা এজলাস থেকে নেমে যান,  শুনানি না হওয়ায়  কারাগারে প্রেরণ করা হয় । এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন আজ রিমান্ড শুনানি হয়নি শুনানির দিন হয়তো রবি বা সোমবার হতে পারে। এদিকে মামলার  বাদী মেঘনা থানার এস আই নাজিমুদ্দিন এর নিকট কতদিনের রিমান্ড চেয়েছেন জানতে চাইলে তিনি বলেন ৭ দিনের রিমান্ড চেয়েছি। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লিটন আব্বাসী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, ভাওরখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেন, উপজেলা তাতী লীগের আহবায়ক মহসিন মেম্বার, কালাম প্রমুখ। উল্লেখ্য ফারুক সরকার আব্বাসী হত্যা মামলা ও অস্ত্র মামলায়  উচ্চ আদালতের জামিনে থাকলেও অস্ত্র মামলার  বাদি জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে জামিন কর্তন করে উচ্চ আদালত পরে গোপন সূত্রে তথ্য পেয়ে মেঘনা থানা ও কুমিল্লার পুলিশ যৌথ অভিযানে ঢাকা থেকে গত বুধবার ফারুক আব্বাসী কে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন