ঢাকা   ১০:৪১:৩৯ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড.মোশাররফ সস্ত্রীক করোনা আক্রান্ত: দেশবাসীর নিকট দোয়া চেয়েছে পরিবার

Reporter Name
  • Update Time : Thursday, April 1, 2021,
  • 258 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

দেশবরেণ্য বর্ষীয়ান রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বেগম বিলকিস আকতার হোসেন করোনা আক্রান্ত । ড.খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। তাঁদেরকে বুধবার (৩১মার্চ,২০২১) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন ও বিএনপির পক্ষ থেকে তাঁদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি