ঢাকা   ০৬:৪৫:৪৬ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, May 22, 2021,
  • 195 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২২ মে ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইলঃ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশের একটি পুকুর থেকে সহোদর

দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার(২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা শিশুরা হলো টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মন্ডলের মেয়ে আবিদা (১২) ও ছেলে রিফাত (১০)।

বিষয়টি নিশ্চিত করে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া জানান, নিহত শিশু দুইটি বাবার সাথে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। আজ শনিবার দুপুরে আত্বীয় বাড়ীর পাশের একটি পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন পানি থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশারফ হোসেন জানান,ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি।ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি