ঢাকা   ০৭:২৬:৩৮ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় কালিধর বিলের খাল খনন কাজের উদ্বোধন করেন সেলিমা আহমাদ এমপি

Reporter Name
  • Update Time : Saturday, May 29, 2021,
  • 211 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৯ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন ও দুলালপুর ইউনিয়ন অন্তর্ভূক্ত হাজারো কৃষকের দীর্গ দিনের লালিত স্বপ্ন কালিধর বিলের খালটির খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা- ২ (হোমনা তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কুমিল্লার প্রকৌশলী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে খাল খনন কাজে উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ডিএমপি( ডিবি) মো. মাহবুব আলম, উপসচিব গণপূর্ত মন্ত্রণালয়ের এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবি এম এনামুল হক কাইয়ুম সরকার, আছাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.জালাল উদ্দিন পাঠান, হোমানা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কাউসার আহম্মাদ বেপারি ,সহ সম্পাদক তছলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সাংবাদিক মোরশিদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি