ঢাকা   ০৯:২৬:০৮ পিএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয় পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, June 17, 2021,
  • 212 Time View

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (জুন ১৬) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউইয়র্ক কার্যালয় পরিদর্শন করে বিভিন্ন প্রকার কনস্যুলার সেবার মান প্রত্যক্ষ করেন।  এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত ছিলেন।

কনস্যুলেটে আগমনের পর কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী তাকে অভ্যর্থনা জানান।  পরিদর্শনকালে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। বর্তমান সরকারের প্রবাসীবান্ধব কূটনীতির অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশিদের উন্নতমানের সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি কনস্যুলেট কর্মকর্তাদের পরামর্শ  প্রদান করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন।  কনস্যুলেট নিয়মতান্ত্রিকভাবে সেবা প্রদান করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।  কনস্যুলেটে আগত সেবা প্রার্থীসহ কমিউনিটির সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীকে তাদের মাঝে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পররাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন প্রবাসী বাংলাদেশিরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

 

উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির অদম্য অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন।

উল্লেখ্য, জাতিসংঘে রোহিঙ্গাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি