ঢাকা   ১২:১০:০১ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তায় আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ দফায়-দফায় সংঘর্ষ তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ ইউনিয়ন পরিষদে দফাদারের নাম পরিবর্তন, হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

আদিবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, June 21, 2021,
  • 200 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার শেরপুরে এক আদিবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শ্রীমতি সুন্দরী তাঁতি (৫৫)। তিনি ওই গ্রামের শ্রী মনি তাঁতির স্ত্রী।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, রোববার (২০ জুন) সন্ধ্যায় বাড়ির লোকজন শ্রীমতি সুন্দরী তাঁতিকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি