• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী হলেন যারা শোকবার্তা প্রকাশ করলো স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠনের উদ্যোগ সংরক্ষিত নারী আসনে বিএনপি-জোটের ৩৬ প্রার্থী ঘোষণা ১৭ বছরে ইতিহাস বিকৃতি, সংশোধনের প্রতিশ্রুতি অপ্রাপ্তবয়স্ক প্রেম-প্রণয়: নীরব সামাজিক বিপর্যয়ের অশনি সংকেত মেঘনায় চাদাবাজির মামলায় গ্রেপ্তার নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মামলার জটে সড়ক, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

সংগীতশিল্পী তৌসিফ আহমেদকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হত্যার হুমকি পেয়েছেন সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। রাজধানীর মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে অনবরত জীবননাশের হুমকি পাচ্ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন তিনি।

ফেসবুকে তৌসিফ লিখেছেন, আরিফ নামের পরিচয় দেয়া এক ব্যাক্তি গতকাল রাত থেকে কল করে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে অনবরত। সে বলে প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবে, এর জন্য যতো টাকা হোক সে নাকি খরচ করবে। দেশের এই অবস্থা একজন শীর্ষ মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসী প্রশাসন দিয়ে একজন শিল্পীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, আমার বাসায় যিনি কাজ করেন তার সন্তানকে কয়েকজন ছেলে মিলে মারধর করলে আমি এর প্রতিবাদ করেছিলাম এবং ওদের হাত থেকে ওকে রক্ষা করে তার চিকিৎসার ব্যবস্থা করি। এটাই আমার অপরাধ। সন্ধ্যার পর আরিফ নামে একজন আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করে। জানতে পারি, ওই ছেলেগুলো তার লোক ছিলো। পরে খোঁজ নিয়ে আরো জানতে পারি, আরিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে অসংখ্য মামলাও আছে। তিনি বলেছেন, প্রশাসন দিয়ে আমাকে মেরে ফেলবেন, এর জন্য যতো টাকা হোক তিনি নাকি খরচ করবেন। শুধু তাই না, প্রশাসন নাকি তার পকেটে, তিনি যা চাইবেন তাই হবে।

তৌসিফ জানান, পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো জানান, ফোনটি ধারাবাহিকভাবে পাচ্ছেন। আর এ কারণে বিষয়টি এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। বিকালের মধ্যেই জিডিটি করতে চান।

তৌসিফের সর্বশেষ অ্যালবাম ‘অবশেষে’ প্রকাশিত হয়েছিলো ২০১৮ সালে। এরপর অ্যালবাম না এলেও কিছু একক গান প্রকাশ হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন