• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

রুট পারমিট ছাড়া ঢাকায় চলবে না কোনো বাস

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রুট পারমিট ছাড়া ঢাকায় কোনো বাস চলতে দেওয়া হবে না বলে রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (২৪ জুন) নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৭তম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকায় ১৬৪৬টি গাড়ি রুট পারমিশন ছাড়া চলাচল করে। আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ মিলে আমরা যৌথ অভিযান চালাব। অভিযানে যাদের রুট পারমিট নেই তারা কেউ ঢাকা শহরে ঢুকতে এবং ঢাকার ওপর দিয়ে যেতেও পারবে না।

সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাজধানীর গণপরিবহনের অসুস্থ প্রতিযোগিতা দূর করতে গঠন করা হয়েছিল এই বাস রুট রেশনালাইজেশন কমিটি। কমিটি রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে চক্রাকার বাস নামানো, নতুন রুট নির্ধারণ, বাস রুট ফ্র্যাঞ্চাইজিং, আন্তঃজেলা বাস টার্মিনালের স্থান নির্ধারণসহ বেশকিছু উদ্যোগ নিয়েছে তারা।

গত ২৩ ফেব্রুয়ারি রুট রেশনালাইজেশন কমিটির সবশেষ ১৬তম সভায় ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস রুটের প্রথম পাইলটিং শেষ করার বিষয়ে আলোচনা হয়েছিল। সে সময়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস ভাড়া নির্ধারণের বিষয়টি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওপর অর্পিত ছিল এবং তারা সেটি সম্পন্ন করেছে বলে উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে এই রুটে প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন