• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

দেশে জনসংখ্যা বাড়ানোর সঙ্গে খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে: কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গত ১২ বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে যে সাফল্য এসেছে তা ধরে রাখতে হবে ও তা আরও বেগবান করতে হবে। দেশে জনসংখ্যা বাড়ানোর সঙ্গে খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে।

রোববার (২৭ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ভবিষ্যতের চাহিদা মেটাতে আরো নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন করে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে খাদ্য নিরাপত্তাকে টেকসই ও খাদ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে।

প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। প্রত্যেকের কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। ভালো কাজ করলে তাকে যেমন পুরস্কৃত করা হবে, তেমনি যার কর্মসম্পাদন ভালো হবে না তাকে তিরস্কার বা শাস্তি দেওয়া হবে।

কৃষিমন্ত্রী আরো বলেন, আমাদের লক্ষ্য হলো কৃষি ও কৃষকের উন্নয়ন। সে লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন