• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

‘লকডাউন’ বাস্তবায়নে ৬১ লাখ আনসার প্রস্তুত

নিজস্ব সংবাদ দাতা / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে প্রশাসনের সঙ্গে সহায়ক হিসেবে মাঠে কাজ করতে ৬১ লাখ আনসার সদস্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রোববার (২৭ জুন) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দেশব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ‘বৃক্ষরোপণ কর্মসূচী-২০২১’ শুরু করেছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি স্বাস্থ্যবিধি মেনে গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ এর উদ্বোধন করেন।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কমান্ড্যান্ট মো. মাহবুব উল ইসলাম, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, উপমহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলমসহ সদর দপ্তর ও একাডেমির সব স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন