• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সৌর বিদ্যুৎ প্রসারে টেকসই নীতি জরুরি শিশু-কিশোর গড়ার স্বপ্নে জিয়ার আদর্শের অগ্রযাত্রা মেঘনায় তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত মেঘনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যুবক গ্রেপ্তার, মোবাইল জব্দ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর দ্রুত বাস্তবায়নের তাগিদ মেঘনার অগ্নিদগ্ধ শিশু লামিয়ার পাশে ড. মারুফ, নিলেন চিকিৎসার পূর্ণ দায়িত্ব মেঘনায় বিএনপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ , পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল মেঘনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ মেঘনায় স্কুল শিক্ষার্থী অপহরণ : প্রেম ছিল, পালিয়েই ‘অপহরণ’ মামলা মেঘনায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ, , ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ

লাইভ অডিও চালু করেছে ফেসবুক

নিজস্ব সংবাদ দাতা / ৩০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

২৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

লাইভ অডিও সার্ভিস চালু করেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) থেকে জানা গেছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য বর্তমানে এই সার্ভিসটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। সঙ্গে রয়েছে পডকাস্ট সুবিধা।

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ জানিয়েছেন, শিগগিরই এই লাইভ অডিও সার্ভিস বিশ্বব্যাপী চালু করা হবে।

একটি লাইভ অডিও সেশনে সর্বোচ্চ ৫০ জন অংশগ্রহণ করতে পারবেন। ব্যবহারকারীরা ফেসবুক চালাতে চালাতে মিনি প্লেয়ার কিংবা ফুল-স্ক্রিন প্লেয়ারে অডিও শুনতে পারবেন ইউরোপীয় সংবাদমাধ্যম নর্থ স্টেট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অডিও লাইভ চলাকালে শ্রোতারা হ্যান্ড-রেইজ অপশনের মাধ্যমে আলোচনায় অংশ নিতে পারবেন। রয়েছে রিয়েল টাইম রিয়্যাক্ট করারও ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন