• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক হলেন নোবিপ্রবির রেদোয়ান তুচ্ছ ঘটনার জেরে কেড়ে নিল একটি প্রাণ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল মাহাথির মুহাম্মদ হালুয়াঘাটে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস নবজাতক হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর জয়পুরহাটের ভাদসায় ৬ শত গাছের চারা রোপণ ও বিতরণ কুমিল্লায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ

স্বাস্থ্যখাতে কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

৩০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢালাওভাবে বললে হবে না স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে। গত একবছর তো কেউ বাইরে চিকিৎসা নিতে যেতে পারেননি। দেশেই তো চিকিৎসা নিচ্ছেন। আমাদের দেশে চিকিৎসা হচ্ছে বলেই তো সুস্থ আছেন, ভালো আছেন। শুধু ঢালাওভাবে দুর্নীতির কথা বললে হবে না। কোথায় দুর্নীতি হয়েছে সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাও অভিযোগ কোনোভাবে গ্রহণযোগ্য হবে না।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খাতে মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের উপর সংসদ সদস্যদের আলোচনার পর তিনি এসব কথা বলেন।

আলোচনায় সংসদ সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা করোনা পরিস্থিতিতে হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। এসময় তারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরও ব্যাপক সমালোচনা করেন।

এরপর জাহিদ মালেক বলেন, আগামী ২/৩ জুলাই ২৫ লাখ মডার্নার টিকা আসবে। এই সময়ে চীন থেকেও আরো টিকা আসবে। আগামী ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা আমরা পাবো। কোভ্যাক্স থেকে আমরা টিকা পাবো। এটা দিয়ে ৫ কোটি মানুষকে আমরা টিকা দিতে পারবো। এছাড়া জনসন অ্যান্ড জনসনের টিকা আসবে। সব মিলিয়ে ৭ কোটি টিকা আমরা পাবো।

আগামী বছর প্রথমার্ধে আমরা ৭ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো।

এসময় তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই জেলা পর্যায়ের হাসপাতালের দায়িত্ব রয়েছেন। আপনাদেরও দেখতে হবে কোথায় কী সমস্যা আছে। শুধু অভিযোগ দিলে হবে না, আপনাদেরও দেখতে হবে। কোথায় কী সমস্যা আছে সেটা বলতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন