• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার

প্রবাসীদের জন্য অভ্যন্তরীণ রুটে চলছে ইউএস-বাংলার ফ্লাইট

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সরকারের চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ইউএস-বাংলা শুধুমাত্র বিদেশফেরত ও বিদেশগামী যাত্রীদের সেবা দেওয়ার জন্যই লকডাউন চলাকালীন সময়ে (আগামী ৭ জুলাই পর্যন্ত) ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার রুটে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানিয়েছেন, ব্যবসা নয়, সেবা দেওয়ার জন্যই ইউএস-বাংলা এয়ারলাইনস প্রবাসীদের স্বার্থে লকডাউন চলাকালে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়ার জন্যই স্বাস্থ্যবিধি মেনে এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

লকডাউন চলাকালীন ইউএস-বাংলা ঢাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আবার চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৫০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।

প্রবাসী যাত্রীদের চলাচলের সুবিধার্থে প্রতিদিন ঢাকা থেকে সিলেট, সৈয়দপুর ও কক্সবাজারে উদ্দেশ্যে দুপুর ১টায়, যশোরে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাচ্ছে। আবার সিলেট থেকে দুপুর ২টা ২০ মিনিটে, যশোর থেকে দুপুর ১টা ৪০ মিনিটে, সৈয়দপুর ও কক্সবাজার থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।

লকডাউন চলাকালীন সময়ে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সম্পর্কে জানতে-০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে দোহা, মাসকাট, সিঙ্গাপুর, দুবাই, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন