ঢাকা   ১১:৩৯:৩২ এএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী দাউদকান্দি মডেল থানা পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০ কলকাতায় দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত প্যারালিগ্যাল সেবা প্রাতিষ্ঠানিক করার তাগিদ: আইনমন্ত্রী সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

‘করোনা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ’

Reporter Name
  • Update Time : Friday, July 9, 2021,
  • 266 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৯ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘দেশের ভয়াবহ ও আশঙ্কাজনক পরিস্থিতি তে আমরা গভীর উদ্বিগ্ন। এই মুহূর্তে প্রয়োজন মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।’

শুক্রবার (৯ জুলাই) এক বিবৃতিতে গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন এ কথা বলেন।

ড. কামাল বলেন, করোনার ভয়াবহতা এবং জীবনহানি বহুগুণ বেড়ে যাবে,যার দায়িত্ব বর্তাবে সরকারের ওপর। সব নাগরিকের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও,পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা আমদানি করতে হবে।

তিনি বলেন, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার আগেই অক্সিজেন, ভেন্টিলেশনসহ সব চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবিলায় লকডাউন দিলে লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে, দিন আনে দিন খায় এমন মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা দিতে হবে। গার্মেন্টস কল-কারখানা যেভাবে চালু আছে, শ্রমিক কর্মচারী রা দূর থেকে দলবদ্ধ ভাবে গিয়ে কাজ করে, এই অবস্থা বহাল রেখে করোনা মোকাবিলায় সুফল আসবেনা।

এমতাবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের সুষ্ঠু মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করছি। দূর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই কাম্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি