• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

বিনা কারণে ঘোরাফেরা, রাজধানীতে ৭৯১ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারা দেশে জারি করা কঠোর লকডাউনের দশম দিনে অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে ঢাকায় আরও ৭৯১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ২১২ জনকে করা হয়েছে এক লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৩৬১টি গাড়িকে ৯ লাখ ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রথমে এক সপ্তাহ চলার কথা থাকলেও পরে তার মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

এই বিধিনিষেধের মধ্যে, যারা রাস্তায় বেরিয়ে যৌক্তিক কারণ দেখাতে পারছেন না, তাদের বিধিনিষেধ ভাঙার অভিযোগে গ্রেপ্তার বা জরিমানার মুখে পড়তে হচ্ছে।

রাজধানীর বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। আর গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের (ডিএমপি অ্যাক্ট) কয়েকটি ধারায় হাজির করা হচ্ছে হাকিমের সামনে।

পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন