• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা ভুয়া ডাক্তার চক্রে জিম্মি দেশের স্বাস্থ্যব্যবস্থা মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ

সাংবাদিক আব্দুর রহিমের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে’র শোক

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

৬ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুর রহিম একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন ভাল মনের মানুষ। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর বেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় খিলগাঁও তিলপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন