ঢাকা   ০৫:০৬:২৪ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় সর্প দংশনে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : Monday, August 23, 2021,
  • 221 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৩ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি.কম,

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরের নকলায় বিষধর শর্প দংশনে এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীয়ারপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। শর্প দংশনে নিহত ওই মহিলার নাম নিলুফা ইয়াসমীন (৩৫)। তিনি ওই গ্রামের আয়তুল্লার স্ত্রী এবং ৩ সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানাযায়, নিলুফা ইয়াসমীন রোববার বিকেলে গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে বিষধর সাপ ওই নারীকে দংশন করে। ওই নারীর চিৎকারে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাত আনুমান ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, রোববার বিকেলে নিলুফা ইয়াসমীন গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে তাকে শর্প দংশন করে। রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা মারাযান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি