• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় রতনপুর–তালতলী কাচা সড়ক কাদায় মরণফাঁদ, দুর্ভোগে হাজারো পথচারী অভিশপ্ত বন্যা থেকে মুক্তির পথ কি নেই? স্বচ্ছ পরিকল্পনা বাস্তবায়নেই দূর হবে ঢাকার জলাবদ্ধতা সংকট প্রান্তিক জনগোষ্ঠীকে নিপীড়ন থেকে মুক্ত করতে হবে নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর

এত ভালোবাসে আমাকে নির্বাচন না করলে জানতামনা

নিজস্ব সংবাদ দাতা / ২৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

২৪ নভেম্বর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,স্টাফ রিপোর্টার :মানুষের ভালো  বাসায় মহিলা সদস্য নির্বাচিত হলেন তৃতীয় লিঙ্গ ওম্মে কুলসুম শান্তি। গণমাধ্যমকে বলেন মানুষ এত ভালো বাসে আমাকে তা জানতামনা।     তিনি বলেন আমার যখন বুঝার ক্ষমতা হয় তখন আমি ভাবি যে আমার তো সংসার হবে না তাই আমি সিদ্ধান্ত নেই আমার এলাকার মানুষ আমার সংসার আমি আমাকে এলাকার মানুষের খেদমতে উৎসর্গ করবো এবং এই চিন্তা নিয়েই আমি কারো কোন সমস্যা শুনলেই এগিয়ে যাই, আমি গরিব আমার টাকা পয়সা নেই, তাই আমি আমার সর্বোচ্চ শ্রম দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু আমার এলাকার মানুষের মনে যে আমি এত জায়গা দখল করে নিয়েছি তা বুঝতে পারেনি মানুষ আমাকে এত ভালবাসে আমার জানা ছিল না ইনশাআল্লাহ আমার যেহেতু সংসার নাই আমি আমার এলাকার মানুষকে ভালোবেসে আমার বাকি জীবনটা উৎসর্গ করে যাব। ওম্মে কুলসুম শান্তি (৫০) উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকসিকান্দা গ্রামের মৃত শহিদুল্লার মেয়ে। তিনি গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে ভাওরখোলা ইউনিয়নের সংরক্ষিত ১,২,৩ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন। পরিবার ও এলাকা বাসী জানায় জন্মের পর যখন শরীর স্বাভাবিক গঠনে পরিণত হয় তখন দেখা যায় শান্তি তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্ত মা-বাবা তাকে স্বাভাবিক ছেলে মেয়েদের ন্যায় লালন পালন করেন, শান্তি গরিব পরিবারের মেয়ে কিন্তু সবার সাথে খুব মিশুক ছিল, শান্তি স্বাধীনভাবে সবার সাথে চলাফেরা, খেলাধুলা, লেখাপড়া, সবকিছুই করেছে। স্থানীয় মেম্বার জানান শান্তি আসলে কি এটা কেউ মনে রাখেনি, কারণ শান্তি এলাকার কোন লোকের সমস্যায় সবার আগে থাকত, কারো সমস্যা হলে রাত কি দিন এটা তার কাছে ছিল না, সে দৌড়ে যেত নারী-পুরুষ যেকারো যেকোনো সমস্যায় শান্তিকে পাওয়া যেত সবার আগে, তাই আমরা সবাই মিলে শান্তিকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করি। সাবেক মেম্বার বিল্লাল হোসেন জানান ছোটবেলা থেকে তার এমন উদার মন-মানসিকতা কার্যক্রম দেখে সবাই মিলে সিদ্ধান্ত নেই এবং সে গরীব ঘরের সন্তান টাকা পয়সা নাই তাই আমরাই টাকা পয়সা দিয়ে তাকে নির্বাচনে দাঁড় করাই এবং এলাকার মানুষ তার কার্যক্রমে সন্তুষ্ট থাকায় তাকে বিপুল ভোটের মাধ্যমে পাস করায়। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন তিনি যখন ভোটার হয়েছেন তখন নারী  হিসেবে ভোটার হন ফলে নির্বাচন করতে  আইনী কোন বাধা নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন