ঢাকা   ০১:৫৪:৪৪ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

Reporter Name
  • Update Time : Saturday, December 11, 2021,
  • 226 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি :কুমিল্লার মেঘনায় মাদক, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ৭.৩০ টায় বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সমাবেশ হয়।

জনতা ব্যাংকের ডিজিএম মোঃ সিরাজুল হক সেলিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  মোঃ ছমিউদ্দিন,। প্রধান  বক্তব্য রাখেন মেঘনা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী হালিমা রহমান, বিশেষ অতিথি  ছিলেন  পরিদর্শক মোহাম্মদ  জাকির হোসেন,  সাংবাদিক ও ক্রীড়া  ব্যক্তিত্ব  শফিকুল হক কলিম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সভায় উপস্থিত সকলে মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কাজ করার জন্য অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি