• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ গজারিয়ায় এক রাতে ডাকাতি-চুরি, ১০ লাখ টাকার ক্ষতির দাবি কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭ মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস

ডিজিটাল আইনে মামলা দায়ের করবো: রোশন আলী মাস্টার

নিজস্ব সংবাদ দাতা / ২৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

২৮ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ খন্ডিত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে  বক্তব্য প্রকাশকারীদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করার কথা বলেন  কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার। তিনি তার ফেসবুক ওয়ালে এ কথা লিখেন। লেখাটি হুবহু তুলে ধরা হলো :

সম্প্রতি আমার সাথে দেবিদ্বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা জনাব রুহুল আমিন সাহেবের ফোনালাপ হয়। ফোনে তিনি অভিযোগ করেন যে, তাদেরকে আওয়ামী লীগ কোন স্পেইস দেয় না। আমি এর উত্তরে বলেছি, আপনারা আন্দোলন করেন না, এলাকায় না এসে শুধু অভিযোগ করেন। এটি শুধু আমার বক্তব্য না, আমার দলের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব ও অসংখ্যবার বিরোধী দলের এরূপ ভিত্তিহীন অভিযোগের জবাবে এ কথাই বলেছিলেন যা নির্ভেজাল সত্য। সম্প্রতি দেবিদ্বারে সুযোগ সন্ধানী কিছু লোক আওয়ামী লীগে যোগদান করে বিভিন্ন ধরনের দুর্নীতি করে বেড়াচ্ছ, তাদেরকে আমি রাজাকার বলেছি, এখনো বলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে ঢুকে পড়া এসব দুর্নীতিবাজদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করছেন। আমরা ত্যাগী নেতা কর্মীদের নমিনেশন দিতে চাই এবং ঢুকে পড়া এসব দুর্নীতি বাজ ও রাজাকারদের দলের নাম ব্যবহার করে দুর্নীতি করার সুযোগ দিব না। অথচ, একটি স্বার্থান্বেষী মহল আমার কথাকে খণ্ডিত আকারে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে, আমি তাদের এহেন অপরাধের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করবো। পাশাপাশি আমার দলের ত্যাগী নেতা কর্মীদের নিয়ে এসব রাজনৈতিক দুর্বৃত্তদের রাজনৈতিকভাবে প্রতিহত করবো। দেবিদ্বারের আওয়ামী লীগে দুর্বৃত্তদের কোন ভাবেই ঠাঁই দেয়া হবে না।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন