• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় নদী থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় মিলেছে

নিজস্ব সংবাদ দাতা / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

১৮ জুলাই ২০২২ইং বিন্দুবাংলা টিভি ডটকম,

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা মেঘনায় নদী থেকে উদ্ধার হওয়া  মরদেহটির পরিচয় মিলেছে। পুলিশ গত রোববার লাশ উদ্ধার করে মর্গে পাঠালে ডিএনএ টেস্ট, জব্দকৃত আলামত দেখে  সোমবার এ পরিচয় পাওয়া গেছে ।তার নাম আশিক( ২৬)।  সে উপজেলার শেখের গাও গ্রামের আয়না বাঘ এর ছেলে।  জানা যায় গতকাল রোববার সকাল ৯ ঘটিকার সময় এলাকার ট্রলার চালক ও জেলেদের চোখে পড়লে স্থানীয় মেম্বার রুবেল মিয়াকে জানানো হয়। তিনি থানা ও নৌ পুলিশকে অবহিত করেন। বেলা ১১টার দিকে নৌ পুলিশ, থানা পুলিশ ও সি আইডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে  লাশ উদ্ধার করে। লাশ সনাক্ত করতে না পারায় কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়। লাশের ডি এন এ টেস্ট, জব্দকৃত আলামত ও সিডিআর এর মাধ্যমে জানা যায় যে ছেলেটার নাম আশিক। আশিকের বাবা আয়না বাঘের সাথে কথা বললে জানান, আমার ছেলেকে তিনদিন থেকে খুজে পাইনা পরে গ্রামের পাশে থেকে লাশ উদ্ধারের ঘটনা শুনে কুমিল্লা যাই ও জব্দকৃত আলামত দেখে আমার ছেলেকে আমি নিশ্চিত করি এবং ছেলের লাশ নিয়ে এসে কবর দেই আমি এ ব্যাপারে আগামীকাল থানায় মামলা করব। আমি আমার ছেলের এই হত্যাকাণ্ডের বিচার চাই। নৌ পুলিশের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত রোববার  আনুমানিক ১০ ঘটিকার সময় আমাকে লুটেরচর ইউনিয়নের রুবেল মেম্বার বিষয়টি জানালে, আমি, মেঘনা থানা পুলিশ ও সি আইডির একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু লাশের অবস্থা ভালো না থাকায় সনাক্ত করা সম্ভব হয়নি, তাই মেঘনা থানায় অজ্ঞাতনামা মামলা করে বেওয়ারিশ লাশ হিসাবে কুমিল্লা মর্গে পাঠাই। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, আশিক একজন মাদক ব্যবসায়ী তাহার নামে তিনটা মামলা আছে, হয়তোবা মাদক মারামারি বা নারী গঠিত কোনো বিষয় হবে। এটা নৌ পুলিশের বিষয় তারপরও যেহেতু আমার থানাধীন আমি বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখব এবং তদন্ত চলমান আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন