• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

 কুমিল্লায় কিশোর অপরাধ ও মহাসড়কে ডাকাতি রোধে সর্বোচ্চ প্রাধান্য দিব : নবাগত পুলিশ সুপার 

নিজস্ব সংবাদ দাতা / ২৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

২৩ আগষ্ট ২০২২ইং বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক

 

কুমিল্লার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন কিশোর অপরাধ ও মহাসড়কে ডাকাতি রোধে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সকলের সহযোগিতায় কাজ করব। আজ মঙ্গলবার পুলিশ সুপার প্রেস কনফারেন্স রুমে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করার সময় তিনি এ কথা বলেন। পুলিশ সুপার বলেন ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের বিশাল একটি অংশ কুমিল্লা জুড়ে আমি হাইওয়ে পুলিশ, র‍্যাব সহ অন্যান্য  আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সড়কে ডাকাতি সহ সকল অপরাধ ঠেকাতে সর্বোচ্চ প্রাধান্য  দিয়ে কাজ করব যেন অপরাধ মুক্ত মহা সড়ক হয় এটা আমার একটি কমিটমেন্ট। তিনি আরও বলেন কিশোর গ্যাং মানে কিশোর অপরাধ দমনে পুলিশিং ডিউটি থাকবে অত্যন্ত কঠোর পাশাপাশি এটা একটা সামাজিক ব্যাধি প্রতিরোধে মিডিয়া ও সুশীল সমাজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক সভা সেমিনার করে সচেতন করার সাথে যারা এই গ্যাংকে পিছনে থেকে মদদ দেয় তাদেরকে কঠোরভাবে ভাবে দমন করা হবে এটাও আমার আরেকটি কমিট মেন্ট। নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান সাংবাদিকদের উদ্যেশ্যে  বলেন আপনারা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের অন্যতম ভুমিকা পালন করে থাকেন পুলিশ এবং সাংবাদিক সুন্দর সমাজ বিনির্মানে এক সাথে কাজ করব। এ সময় কুমিল্লার পুলিশের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন