ঢাকা   ০৮:১৯:২০ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যা

Reporter Name
  • Update Time : Saturday, September 23, 2023,
  • 224 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয় শাহজাহানের (৪৮) অণ্ডকোষ চেপে ধরে হত্যার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকা থেকে নিহতের দ্বিতীয় স্ত্রী রোজিনাকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।

নিহত শাহজাহান চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে এবং কাঁচপুর সোনাপুর এলাকার আক্কাস আলীর বাড়ির ভাড়াটিয়া।

স্বজনরা জানান, শাহাজাহান দ্বিতীয় বিয়ে করে কাচঁপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগম (৪০) স্বামীর অণ্ডকোষ চেপে ধরে। অনেক চেষ্টা করেও স্ত্রীর হাত থেকে নিজেকে ছাড়াতে না পেরে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রোজিনা বেগমকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি