ঢাকা   ০৫:৫৫:০০ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায়  গণহত্যা দিবস পালিত 

Reporter Name
  • Update Time : Tuesday, March 26, 2024,
  • 222 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
মেঘনা প্রতিনিধি।।
  কুমিল্লা মেঘনায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন করা হয়েছে। গতকাল সোমবার (২৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে স্কুল,কলেজ, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা ও নিহতদের স্মরণে বিশেষ  প্রার্থনা করা হয়েছে । এসময় প্রধান অতিথি  ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে লুটেরচর মফিজুল ইসলামের সহকারী শিক্ষক এম এইচ মাহিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিলন সরকার, উপ পরিদর্শক নাজমুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি