ঢাকা   ১০:৪৭:৩১ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় প্রার্থীর কান্নায় ভোটারদের চোখে জল

Reporter Name
  • Update Time : Sunday, April 28, 2024,
  • 368 Time View

 

মেঘনা প্রতিনিধি।।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন রমিজ উদ্দিন লন্ডনী।

গতকাল রোববার (২৭ এপ্রিল) উপজেলার রাধানগর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় গণসংযোগের অংশ হিসেবে সস্ত্রীক পথসভা করেছেন রমিজ উদ্দিন লন্ডনী। এ সময় পথসভায় নারী পুরুষের উপস্থিতি ও অকুন্ঠ সমর্থন পেয়ে আবেগে আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পরেন এই প্রার্থী। কান্না জড়িত কন্ঠে রমিজ বলেন জানিনা ফলাফল কি হবে আপনারা যেভাবে সভায় অংশগ্রহণ করে অকুন্ঠ সমর্থন জানিয়েছিলেন এতে আমি আমার পরিবার এতটাই অনুপ্রাণিত যে লন্ডনের বিলাসী জীবন ত্যাগ করে এদেশের মাটি ও মানুষের জন্য তিন মাস জেল খেটেছি আজ সব কষ্ট ভুলে গেছি।

প্রার্থীর কান্নায় উপস্থিত জনতার চোখে জল ও বোবা আহাজারিতে রুপ নেয়। এ সময় উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, মোশাররফ হোসেন ইমামসহ দলমত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নারী, পুরুষ ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি