ঢাকা   ০৫:১১:০১ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : Tuesday, April 30, 2024,
  • 393 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় পাকের ঘরে রাতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।গত রোববার রাত অনুমান সাড়ে ৯ টায় উপজেলার বৌদ্ধনাথপুর শিবনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সোমবার ঘরের মালিক মো.সোহেল বাদী হয়ে মেঘনা থানায় অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ করেন। গ্রামের বাসিন্দারা জানান সোহেলের পরিবার তিন দিন যাবত বেড়াতে যাওয়ায় ঘর খালি ছিল, আকস্মিক রাত অনুমান নয়টায় পাকের ঘরে আগুন ধাও ধাও করে জ্বলে উঠে, প্রতিবেশীরা সবাই মিলে পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ৮ ০ হাজার টাকার ক্ষতি হয়। পাশের বাড়ির বাসিন্দারা বলেন সবাই সজাগ থাকার কারণে রক্ষা পাওয়া গেছে অন্যথায় আশপাশের সব ঘর পুড়ে ছাই হয়ে যেত।সোহেল বলেন  তার পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করার সময় প্রতিবেশীদের কাছে খবর পায় তাদের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি