ঢাকা   ০৩:১১:১১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা খন্দকার মোশাররফের সঙ্গে আবুল হাশেমের সাংগঠনিক আলোচনা মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ওমানের সঙ্গে সিইপিএ চুক্তির উদ্যোগ বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী হঠাৎ একা হয়ে গেলে ভয় পেয়ো না : পূজা

মেঘনায় খালে কচুরিপানায় গতিপথ বন্ধ, জনজীবনে দুর্ভোগ

Reporter Name
  • Update Time : Monday, September 1, 2025,
  • 478 Time View

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার মেঘনা উপজেলা ভৌগোলিকভাবে কাঠালিয়া ও মেঘনা নদী দ্বারা বেষ্টিত। এ কারণে এখানে অসংখ্য খালের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় গ্রামীণ জনপদের সঙ্গে গভীর জীবন-যাত্রার সম্পর্ক তৈরি করেছে। এসব খাল দীর্ঘদিন ধরে কৃষি, যোগাযোগ, মাছ ধরা এবং দৈনন্দিন জীবনধারার অন্যতম অংশ হয়ে আছে।কিন্তু সাম্প্রতিক সময়ে নদীর স্রোতে ভেসে আসা কচুরিপানায় খালগুলোর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের নৌ-যোগাযোগ ব্যাহত হচ্ছে, কৃষি জমির সেচ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে এবং মাছ ধরা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। খালের ওপর নির্ভরশীল গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এটি এখন এক বড় দুর্ভোগে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতারা নানা পরিচয়ে নিজেদের প্রচারণা চালালেও কচুরিপানা সরানোর মতো বাস্তব পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয়রা মনে করেন, খালগুলোকে চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার রাখলে এ দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব।

মেঘনা উপজেলার সচেতন মহল জানান, খালের পানি প্রবাহ সচল রাখার মাধ্যমে শুধু যোগাযোগ ও কৃষিই নয়, বরং স্থানীয় জীববৈচিত্র্যও রক্ষা করা যাবে। এ কারণে সরকারি ও বেসরকারি উদ্যোগে খালগুলোর কচুরিপানা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি