• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর মোরেলগঞ্জ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধের সন্ধান পৌর প্রকল্পে সাশ্রয় ১ কোটি ৩৩ লাখ, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ ‘আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি’: সাইফুল ইসলাম সোহেল সেনা কর্মকর্তাদের পদোন্নতি পর্ষদ-২০২৬ উদ্বোধন প্রধানমন্ত্রীর সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা

মানিকগঞ্জে বাউলশিল্পী ও তৌহিদী জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৪

নিজস্ব সংবাদ দাতা / ৩৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে মানিকগঞ্জে তৌহিদী জনতা ও বাউলশিল্পীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে দুই পক্ষের চারজন আহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই ঘটনা ঘটে।

আহত চারজনের মধ্যে বাউলশিল্পী পক্ষের তিনজন হলেন আব্দুল আলিম, আরিফুল ইসলাম ও জহিরুল ইসলাম। তৌহিদী জনতা পক্ষের আহত ব্যক্তির নাম আব্দুল আলিম।

আহত ব্যক্তিদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাউলশিল্পীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দলের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ইসলাম ধর্মকে কটূক্তির অভিযোগ তুলে তাঁর ফাঁসির দাবিতে তৌহিদী জনতা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার দিকে বিক্ষোভ শেষে তাঁরা মিছিল নিয়ে দক্ষিণ সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সমবেত হন।

অন্যদিকে বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পূর্বঘোষিত মানববন্ধনের প্রস্তুতি নিতে কয়েকজন বাউলশিল্পী ওই এলাকায় অবস্থান করছিলেন।

তৌহিদী জনতার মিছিলে অংশগ্রহণকারীরা বাউলশিল্পীদের দেখতে পেয়ে তাঁদের ধাওয়া করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে আবুল সরকারের পক্ষের তিনজন বাউলশিল্পী আহত হন। পরে বাউলশিল্পীদের পাল্টা হামলায় তৌহিদী জনতা পক্ষের একজন কর্মী আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন