কারারকান্দি টু বাহেরখোলা রোডে গতকাল গভীর রাতে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অটোরিকশা ছিনতাইকে কেন্দ্র করে তাকে জ’বাই করে হত্যা করা হয়েছে।
পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছেন। নিহতের নাম শান্ত দাস, বাবা অরুন চন্দ্র দাস। শান্ত দাস হোমনা বিজয়নগর গ্রামের একজন অটোরিকশা চালক ছিলেন। নিহতের বাবা জানিয়েছেন, ছিনতাইকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, শান্ত দাসকে শেষবার তারা স্থানীয় বাজারে দেখে ছিলেন। পুলিশ নিহতের অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
হোমনা থানা পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং আশপাশের এলাকায় খোঁজখবর অব্যাহত রেখেছে। তবে এখনও হত্যাকারীদের সনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাবাসী উদ্বিগ্ন এবং দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।