• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টির দোকানকে জরিমানা

ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

বিপ্লব সিকদার / ৫১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে ঘুষ নেওয়ার সময় যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
দুদক সূত্রে এ তথ্য  নিশ্চিত করা হয়েছে।  তিনি জানান, অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদনে একটি ফাঁদ মামলা পরিচালনা করা হয়।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগকারী মো. নূরুন্নবী লিখিত অভিযোগে উল্লেখ করেন, পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম তাঁর কাছে ১ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক ফাঁদ পেতেছে।
পরিকল্পনা অনুযায়ী, বুধবার বেলা দেড়টার দিকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘুষের জন্য নির্ধারিত ১ লাখ ২০ হাজার টাকা অভিযোগকারীর জিম্মায় দেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ওই টাকা প্রদান করেন। অভিযুক্ত কর্মকর্তা টাকা গ্রহণ করে নিজের টেবিলের ড্রয়ারে রাখেন।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কর্মকর্তার টেবিলের ড্রয়ার থেকে ঘুষের ওই ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর তাঁকে আটক করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরে নেওয়া হয়।
দুদক জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন