ঢাকা   ০২:১৩:০৪ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিটি সেক্টরে রুচির দুর্ভিক্ষ ঠেকাতে হবে

বিপ্লব সিকদার
  • Update Time : Saturday, June 6, 2026,
  • 201 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মতপ্রকাশের স্বাধীনতার নামে অশালীনতা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে অপসংস্কৃতির বিস্তার এবং দায়িত্বহীন বক্তব্য সমাজকে ক্রমেই অসহিষ্ণুতার দিকে ঠেলে দিচ্ছে।
একটি জাতির উন্নয়ন শুধু অবকাঠামো, অর্থনীতি বা প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে পরিমাপ করা যায় না; সেই জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ ও রুচিবোধও উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক। যখন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং নেতৃত্বের মধ্যে শালীনতা, সৌন্দর্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার চর্চা কমে যায়, তখন সমাজে রুচির দুর্ভিক্ষ দেখা দেয়।
বিশেষ করে রাজনীতি, শিক্ষা ও গণমাধ্যমে দায়িত্বশীল আচরণ এবং ইতিবাচক সংস্কৃতির চর্চা জরুরি। তরুণ প্রজন্মকে শুধু দক্ষ নয়, মানবিক ও রুচিশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এ ক্ষেত্রে সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি