• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন মীর হেলালের নির্দেশনায় হাটহাজারীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা তকিবুল বেনাপোল বন্দরে জব্দকৃত ৩ হাজার ৬৭৫ কেজি ভায়াগ্রা পাচারের শঙ্কায় নিরাপত্তা জোরদার গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ২৭ সেপ্টেম্বর কটিয়াদীতে জলাবদ্ধতায় বিপর্যস্ত চান্দপুর হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে উপহারসামগ্রী বিতরণ শ্যামনগরে রাস্তার ইট সরিয়ে জনদুর্ভোগ, জেলা প্রশাসকের কাছে দ্রুত সংস্কারের আবেদন জলাবদ্ধতায় প্লাবিত ৪৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনে কমিশনার প্রার্থী অ্যাডভোকেট ওয়াকিল

নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা

নিজস্ব সংবাদ দাতা / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করায় তাদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও নাঙ্গলমোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ারুল ইসলাম বাচ্ছু। একই সঙ্গে নাঙ্গলমোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ গৌরবময় অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় বখতিয়ারুল ইসলাম বাচ্ছু বলেন, “এই সাফল্য শুধু পাঁচজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়; বরং নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সমগ্র নাঙ্গলমোড়া ইউনিয়নের জন্য অত্যন্ত গর্বের বিষয়।” তিনি শিক্ষার্থীদের এ অর্জনের পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা রয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই সকলের প্রত্যাশা।

এদিকে, নাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ইউনিয়নের সর্বস্তরের জনগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন