ঢাকা   ১২:০৬:৫৭ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

টাঙ্গাইলে ব‌্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2020,
  • 190 Time View

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের দেলদুয়ারে আনিসুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার লাউহাটী ইউনিয়নের পাচুরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনিসুর ওই ইউনিয়নের হেড়ন্ডপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে। তিনি লাউহাটী বাজারে ক্লিনিকের ব্যবসা করতেন এবং পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক ছিলেন।

দেলদুয়ার থানার উপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) রাত আটটার সময় আনিসুর বাড়ি থেকে বের হওয়ার পরপরই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ ছিল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ধলেশ্বরী নদীর অদূরে খালের পাড়ে বস্তার ভেতর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

দেলদুয়ার থানার উপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, লাশের গলা কাটা ছিল। ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব‌্যাপারে এখনও কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি