• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ধামইরহাটে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ উপজেলা গড়ার প্রত্যয় হালুয়াঘাটে ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, অনুসন্ধানে মিলল সত্যতা বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবলে উন্মাদনা, চ্যাম্পিয়ন নয়াবাড়ী ব্যাচ ইলেভেন

আমি একটা জিন্দা লাশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কবি: মোঃ খাইরুল ইসলাম

আমি একটা জিন্দা লাশ।
কাটিস না রে জংলার বাঁশ,
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না।
আমি পিরিতের অনলে পোড়ামরার পরে
আমায় পুড়িস না।

রোজ সকালে মুখোশ পরি,
হাসিমুখে দাঁড়াই সবার ভিড়ে।
কেউ দেখে না, একলা আমি
কেমন করে মরছি ধীরে ধীরে।

বুকের ভেতর জখম চেপে
মিথ্যে সুখের নাটক করে যাই।
বাইরে আমার জৌলুস কত,
ভেতরটা যে পুড়ে কয়লা-ছাই।

যার কারণে শূন্য হলো
সাজানো এই ভালোবাসার ঘর,
সে মানুষটা অন্য বুকে
আজকে সুখে, ভীষণ রকম পর।

আমার যত স্বপ্ন ছিল,
এক নিমেষে করে দিল শেষ।
আমি এখন স্মৃতির চরে
একলা হাঁটি, হারিয়ে ছদ্মবেশ।

রক্ত-মাংসের এই শরীরে
আজকে কোনো স্পন্দন তো নেই।
আমার যত জ্যান্ত আবেগ
খুন হয়েছে চেনা মানুষটার হাতেই।

চোখের কোণে অশ্রু জমে,
পাথর হয়ে আটকে থাকে বুকে।
কীসের টানে বাঁচব বলো,
বিষের কাঁটা বিঁধে আছে মুখে?

কবর খুঁড়ো না কেউ আমার জন্য,
এনো না সাদা কাফনের কাপড়।
আমি তো রোজই মরে বাঁচি,
বেঁচে থাকাটাই এক বড় থাপ্পড়।

চিতার আগুন ছাড়াই আমি
পুড়ছি এক চরম অভিমানে।
এই জিন্দা লাশের দীর্ঘশ্বাস—
বলো, কে আর এই জগতে জানে?


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন