ঢাকা   ০৫:১৫:৫৭ এএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026,
  • 78 Time View

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজাপালং ইউনিয়নের তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।

প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি