ঢাকা   ০১:৫৫:৪৪ পিএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় আসছেন কানাডার উন্নয়ন প্রতিমন্ত্রী সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, দুর্ভোগে পর্যটকরা তাপমাত্রা বাড়বে, পাঁচ দিন পর বৃষ্টির আভাস কালো গাউনে সাদা গোলাপে মুগ্ধ মেহজাবীন নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত করা যাবে না : হাইকোর্টের রায় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি

কুমিল্লা পবিস-৩ এজিএম আমানুর রহমানকে বিদায় সংবর্ধনা

কুমিল্লা সংবাদদাতা
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 67 Time View

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম (অ্যাডমিন) সৈয়দ আমানুর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর চাকরি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ স্থানান্তর হওয়ায় এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সৈয়দ আমানুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কুমিল্লা পবিস-৩-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মজিবুল হক।
এ সময় কুমিল্লা পবিস-৩-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমিতির সকল ডিজিএম, এজিএম ও সহকর্মীরা সৈয়দ আমানুর রহমানের সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন।
বক্তারা তাঁর কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। একই সঙ্গে নতুন কর্মস্থল যশোর পবিস-২-এ তাঁর সফলতা ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেন।
বিদায়ী বক্তব্যে সৈয়দ আমানুর রহমান কুমিল্লা পবিস-৩-এ কর্মরত সময়ের সহকর্মীদের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে তাঁর হাতে ক্রেস্ট তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি