ঢাকা   ০৩:১০:৫১ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ছোরা ও খেলনা পিস্তল উদ্ধার জাল ভিসায় ইতালি পাঠিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ১২৩৫, কিশোর গ্যাংয়ে আটক ৭৯৪ পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি জিএম কাদেরের বাসায় হামলা সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছে

কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2026,
  • 45 Time View

ডেস্ক রিপোর্ট :
কুমিল্লা সার্কিট হাউসের একটি কক্ষে আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকার উপস্থিতি দেখতে পাওয়ার ঘটনায় সব কক্ষের আসবাবপত্র ও প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জরুরি উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে সার্কিট হাউসের প্রতিটি কক্ষ সরেজমিনে পরিদর্শন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং নিয়মিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এমপির কুমিল্লা সফর উপলক্ষে সার্কিট হাউসের সম্প্রসারিত নতুন ভবনের দ্বিতীয় তলায় ‘রাধাচূড়া’ কক্ষটি বরাদ্দ দেওয়া হয়।
জেলা প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, ওই কক্ষে অবস্থানকালে এমপি আলমারিতে রাখা কম্বলের মধ্যে উইপোকার উপস্থিতি দেখতে পান। পরে তিনি রাতে সার্কিট হাউসে অবস্থান না করে চলে যান। এ ঘটনায় জেলা প্রশাসনকে অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে গত ৫ সেপ্টেম্বর একটি অতীব জরুরি অফিস আদেশ জারি করা হয়। এতে কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষে রক্ষিত আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম, ব্যবহার্য সামগ্রী ও অন্যান্য উপকরণ যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সার্কিট হাউসের প্রতিটি কক্ষ সরেজমিনে পরিদর্শন করে সেখানে থাকা সব আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পরিষ্কার করতে হবে। কক্ষ পরিষ্কারের সময় ফ্যান, লাইট, জানালা-দরজা, পর্দা, আলমারি, টেবিল, চেয়ার, খাট, ম্যাট্রেসসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিশেষভাবে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কোন কর্মচারী কোন কক্ষ, কোন তারিখে এবং কোন সময়ে পরিষ্কার করেছেন, তার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংরক্ষণ করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা ও প্রয়োজনীয় মন্তব্যও ওই ছকে উল্লেখ করতে হবে। এসব তথ্য প্রতিদিন সার্কিট হাউস নাজিরের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কোনো কক্ষে কোনো ধরনের সমস্যা দেখা গেলে তা লিখিতভাবে অথবা হাতে লিখে সার্কিট হাউস নাজিরকে অবহিত করার কথাও বলা হয়েছে।
বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সহকারী কমিশনার (গোপনীয়) এবং সার্কিট হাউস নাজিরকে অফিস আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। সার্কিট হাউস নাজিরকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে কুমিল্লা সার্কিট হাউসের অতিথিকক্ষগুলোকে নিয়মিত তদারকির আওতায় এনে পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি