ঢাকা   ০১:৫৫:১৭ পিএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় আসছেন কানাডার উন্নয়ন প্রতিমন্ত্রী সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, দুর্ভোগে পর্যটকরা তাপমাত্রা বাড়বে, পাঁচ দিন পর বৃষ্টির আভাস কালো গাউনে সাদা গোলাপে মুগ্ধ মেহজাবীন নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত করা যাবে না : হাইকোর্টের রায় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৩

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Friday, August 21, 2026,
  • 64 Time View

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীসহ মোট ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার সব থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থানে মোট ৪৪টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ হাজার ৫১৭ পিস ইয়াবা ও ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট এবং বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদক প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
আগামী দিনগুলোতে মাদকবিরোধী বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি