ঢাকা   ০১:৫৬:১৯ পিএম, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকায় আসছেন কানাডার উন্নয়ন প্রতিমন্ত্রী সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, দুর্ভোগে পর্যটকরা তাপমাত্রা বাড়বে, পাঁচ দিন পর বৃষ্টির আভাস কালো গাউনে সাদা গোলাপে মুগ্ধ মেহজাবীন নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪ সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত করা যাবে না : হাইকোর্টের রায় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ মেঘনায় বিএনপি নেতা মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, ওসি-ইউএনও’র দাবি তর্কাতর্কি

উন্নত বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম: কুমিল্লা জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2026,
  • 33 Time View

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী এবার জিপিএ-৫ অর্জন করেছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার (গোপনীয়, তথ্য ও অভিযোগ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খান।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক রোজী আক্তার বলেন, ‘আগামী উন্নত বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম।’ ভালো ফলাফলের মাধ্যমে যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের এই সাফল্য ধরে রেখে ভবিষ্যৎ জীবনও কৃতিত্বের সঙ্গে পরিচালনা করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘আজ যারা ভালো ফলাফল করে কৃতিত্ব অর্জন করেছ, এখান থেকেই তোমাদের জীবন কৃতিত্বের সঙ্গে পরিচালনা করতে হবে।’ তিনি বলেন, যার যত বেশি অধ্যবসায়, সে তত বেশি নিজের এবং জাতির উন্নয়ন সাধন করতে পারবে।

শিক্ষার্থীদের উদ্দেশে রোজী আক্তার আরও বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। তবে এই সাফল্যকে সামনে রেখে ভবিষ্যৎ জীবনের জন্য আরও পরিশ্রম ও অধ্যবসায় করতে হবে। নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, ‘চাকরি জীবনে আমি যেখানেই থাকি, আমি যেন শুনতে পাই—এবার ৪২ জন জিপিএ-৫ পেয়েছে। আগামী দিনে যেন এর চেয়ে ভালো ফলাফল অর্জন করেন।’

তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মেঘনার শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা ও মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খাদিজা আক্তার।

এ সময় মানিকারচর এলএল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে আরও আইসিটি ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি