• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে সতর্ক থাকার আহ্বান ড.খন্দকার মারুফ হোসেনের

বিপ্লব সিকদার / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দাউদকান্দি ও মেঘনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্ভাব্য মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার আশঙ্কায় নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, একটি রায়কে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ অবৈধ মিছিলের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করতে পারে বলে আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, এ অবস্থায় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি, মেঘনা উপজেলা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দাউদকান্দি ও মেঘনার বিভিন্ন বাজার, ওয়ার্ড এবং মহাসড়ক এলাকায় সতর্ক ও সজাগ থাকতে হবে।
কোথাও সন্দেহজনক তৎপরতা, সন্ত্রাস, নৈরাজ্য কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন