ঢাকা   ০৫:২৩:১১ পিএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

ছাগলনাইয়া উপজেলা আওয়ামিলীগের নিজাম উদ্দিন সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত।

Reporter Name
  • Update Time : Friday, September 20, 2019,
  • 257 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
২০ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃমুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০ সেপ্টেম্বর বিকাল ৩ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।সম্মেলনে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ঘোষিত নতুন কমিটিতে দলের জেলা পর্যায়ের নিতীনির্ধারকগণ মূল্যায়ন করলেন,আওয়ামী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে।সম্মেলনের মাধ্যমে এই উপজেলায় ঘোষিত নতুন কমিটিতে দলের নিতীনির্ধারকগণ সভাপতির পদটিতে পরীবর্তন এনে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দিলেন,ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মৃতঃআবদুল কাদের মজুমদারের সন্তান,নিজাম উদ্দিন মজুমদারকে।দলটির নব ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে আবারও ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে বহাল রাখলেন।ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক কমিটিতে সভাপতি পদে দায়িত্বরত ছিলেন,প্রবীণ নেতা শামছু উদ্দিন মজুমদার বুলু।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধানমন্ত্রীর সাবেক প্রোটকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।উক্ত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,ফেনী-২ সদর আসনের সাংসদ ও ফেনী জেলা আঃমীলীগের সাঃসম্পাদক নিজাম উদ্দিন হাজারী,ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আঃমীলীগের সভাপতি আবদুর রহমান বি.কম,জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহামেদ চৌধুরী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি