• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ক্যাসিনো সহযোগিতাকারীদের চিহ্নত করুন -ড. মোশাররফ

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

২৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

ক্যাসিনো সহযোগিতাকারী প্রশাসনের ব্যক্তিদের চিহ্নত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার(২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।

‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি.জে (অব.) আ স ম হান্নান শাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, যুবলীগের সভাপতি বলেছেন, ৬০টি থানায় ক্যাসিনো ও জুয়া চলেছে, পুলিশ ও র্যাব কি করেছে? তারা কি আঙ্গুল চুষেছে। আমরা যুবলীগের নেতার ভাষায় বলতে চাই, প্রশাসনের সহযোগিতা ছাড়া এধরণের নৈতিক কাজ চলতে পারে না। সুতরাং আমরাও দাবি করছি, প্রশাসনের যেসব ব্যক্তি সহযোগিতা করছেন-তাদেরকে চিহ্নিত করুন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, শুধু নিচ থেকে শুদ্ধি অভিযান করে লাভ হবে না, উপর থেকে শুদ্ধি অভিযান শুরু করেন। তাহলে শুদ্ধি অভিযান হবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আজকে আওয়ামী লীগের টোকাইদের পকেটে কত টাকা? আর এখন চোরেরা ধরা পড়েছে, তাই একেক দিন একেক জনের নাম বলে। আর পুলিশ ও র্যাব তাদেরকে না ধরলেও জনগণ তাদেরকে ধরবে। সেই সময় আর বেশী দূরে নেই, যে দিন জনগণই তাদের বিচার করবে।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত আদালত নির্ভর হতে পারে না। কারণ এর সিদ্ধান্ত জনগণ নেবে। জনগণ বলবে তিনি ভালো না মন্দ। তিনি দোষী না নির্দোষী।

হান্নান শাহ’র প্রতি স্মৃতি চারণ করে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, হান্নান শাহ সাহসী এবং দলের প্রতি অনুগত ছিলেন। আর আজকে বিনা অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তবে আজ হান্নান শাহ বেঁচে থাকলে এর প্রতিবাদ করতেন এবং আন্দোলন-সংগ্রাম সফল করতেন।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে সভায় দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ বক্তব্যে রাখেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন