ঢাকা   ০৪:১২:৪১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভায়: গণপূর্তমন্ত্রী রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

নাঙ্গলকোটে চানাচুর বিক্রেতার অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2020,
  • 264 Time View

৩১ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

রবিউল তালুকদার মিলন,
কুমিল্লা দঃ জেলা প্রতিনিধি:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার একটি কক্ষ থেকে জামাল হোসেন (৪৭) নামের এক চানাচুর বিক্রেতার লাশ শনিবার দুপুরে উদ্ধার করে নাঙ্গলকোট থানা পুলিশ। মৃত জামাল হোসেন একই উপজেলার মক্রবপুর পশ্চিম পাড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হেসাখাল বাজারে আসা লোকজন মাদ্রাসার পাশ দিয়ে চলাচল করার সময় পঁচা গন্ধ পেয়ে মাদ্রাসার নৈশপ্রহরী মোহাম্মদ আলমকে খবর দেয়। খবর পেয়ে আলম এসে দরজা খুলে লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা নাঙ্গলকোট থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি